ইসরায়েলের পার্লামেন্টে সর্বোচ্চ সম্মানে ভূষিত নরেন্দ্র মোদি

ইসরায়েলের পার্লামেন্টে সর্বোচ্চ সম্মানে ভূষিত নরেন্দ্র মোদি

ইসরায়েলের পার্লামেন্টে সর্বোচ্চ সম্মানে ভূষিত নরেন্দ্র মোদি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাষ্ট্রীয় সফরে ইসরায়েল গিয়ে দেশটির পার্লামেন্ট নেসেট-এ ভাষণ দিয়েছেন এবং সর্বোচ্চ সম্মাননা ‘স্পিকার অব দ্য নেসেট মেডেল’-এ ভূষিত হয়েছেন। এই পদক পাওয়া তিনিই বিশ্বের প্রথম নেতা।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) নেসেটের স্পিকার আমির ওহানা সংসদে ভাষণ শেষে মোদির হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা তুলে দেন। ভারত ও ইসরায়েলের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে এ পদক দেওয়া হয়।

নরেন্দ্র মোদি এমন একজন বিশ্বনেতা, যিনি ইসরায়েল ও ফিলিস্তিন—উভয় দেশ থেকেই সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান পেয়েছেন। ২০১৮ সালে তিনি ফিলিস্তিনের সর্বোচ্চ সম্মান ‘গ্র্যান্ড কলার অব দ্য স্টেট অব প্যালেস্টাইন’-এ ভূষিত হন, যা বিদেশি রাষ্ট্রনায়কদের দেওয়া হয়।

গত নয় বছরে এটি মোদির প্রথম ইসরায়েল সফর। এর আগে ২০১৭ সালের জুলাইয়ে তার প্রথম সফরের সময় ভারত-ইসরায়েল সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।