মণিপুরে বাস্তুচ্যুতদের বিক্ষোভ: ‘স্বাভাবিক অবস্থা ও ন্যায়বিচার ছাড়া ফিরব না’

মণিপুরে বাস্তুচ্যুতদের বিক্ষোভ: ‘স্বাভাবিক অবস্থা ও ন্যায়বিচার ছাড়া ফিরব না’

মণিপুরে বাস্তুচ্যুতদের বিক্ষোভ: ‘স্বাভাবিক অবস্থা ও ন্যায়বিচার ছাড়া ফিরব না’
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মণিপুরের কাংপোকপি জেলার শত শত অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তি (আইডিপি) আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) চামফাই উপবিভাগের কেইথেলমানবি মিলিটারি কলোনিতে সমবেত হয়ে বিক্ষোভ করেছেন। তাদের দাবি—“ন্যায়বিচার ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে না দিলে ঘরে ফেরা নয়।”

রাজ্য ও কেন্দ্র সরকার পুনর্বাসন উদ্যোগের ঘোষণা দিলেও বাস্তুচ্যুত পরিবারগুলো বলছে, কেবল ঘোষণায় জীবন স্বাভাবিক হয় না। কাংপোকপি ডিস্ট্রিক্ট ইন্টারনালি ডিসপ্লেসড ওয়েলফেয়ার কমিটি (কেডিআইডব্লিউসি)-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা “Justice for IDPs” লেখা প্ল্যাকার্ড বহন করে জবাবদিহি, স্বচ্ছতা ও পূর্ণাঙ্গ ত্রাণ নিশ্চিতের দাবি জানান।

কেডিআইডব্লিউসি’র মুখপাত্র নেহোইচিং ভাইফেই বলেন, প্রতীকী পদক্ষেপে সংকট কাটে না। “ঘোষণা দিয়ে সংঘাতে বিপর্যস্ত মানুষের জীবন পুনর্গঠন করা যায় না,”—বলে তিনি টেকসই পুনর্বাসন ও মর্যাদাপূর্ণ জীবনের জন্য সুনির্দিষ্ট দাবিগুলো তুলে ধরেন।

বাস্তুচ্যুতদের মূল দাবির মধ্যে রয়েছে—স্বাভাবিক অবস্থা পুরোপুরি ফিরিয়ে না আসা পর্যন্ত সরাসরি নগদ সহায়তা (ডিবিটি) অব্যাহত রাখা, ২০২৩ সালের কৃষিক্ষতির বকেয়া ক্ষতিপূরণ দ্রুত পরিশোধ, বাস্তুচ্যুত শিক্ষার্থীদের পূর্ণ শিক্ষাসহায়তা, সম্পত্তি ক্ষয়ক্ষতির দাবি দ্রুত নিষ্পত্তি এবং প্রতি পরিবারকে চার কিস্তিতে এক লাখ রুপি আর্থিক সহায়তা প্রদান।

এ ছাড়া তারা সমন্বিত চিকিৎসা সহায়তা, কর্মসংস্থানের অবস্থা বিবেচনা না করে সবার জন্য পিএমএওয়াই-জি আবাসন সুবিধা, সব আইডিপিকে পাঁচ কিস্তিতে এক হাজার রুপি করে ভাতা, ক্ষতিগ্রস্ত বাড়িঘরের জন্য বাড়তি ক্ষতিপূরণ—কাঁচা ঘরের জন্য ১০ লাখ, সেমি-পাকা ১৫ লাখ এবং পাকা ঘরের জন্য ২০ লাখ রুপি—(৩১ মার্চের আগে জমা দেওয়া দাবির ক্ষেত্রে) প্রদান এবং জেলায় অনিবন্ধিত সব বাস্তুচ্যুত ব্যক্তির তাৎক্ষণিক নিবন্ধনের দাবি জানান।

মণিপুর সরকার ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্নের লক্ষ্য নির্ধারণ করেছে। তবে বিক্ষোভকারীরা বলছেন, কেবল সময়সীমা নির্ধারণে সমস্যার সমাধান হবে না। “স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত ঘরে ফেরা নয়”—এ স্লোগান বারবার উচ্চারিত হয় সমাবেশে।

বিক্ষোভকারীদের মতে, সরকারি আশ্বাস সত্ত্বেও কাংপোকপির বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য ন্যায্য সহায়তা ও নিরাপদ প্রত্যাবর্তনের লড়াই এখনো শেষ হয়নি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।