বান্দরবানের উজানী পাড়ায় আগুনে পুড়ল ৬ বসতঘর ও ২টি দোকান

বান্দরবানের উজানী পাড়ায় আগুনে পুড়ল ৬ বসতঘর ও ২টি দোকান

বান্দরবানের উজানী পাড়ায় আগুনে পুড়ল ৬ বসতঘর ও ২টি দোকান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পৌর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর এবং ২টি দোকান ভস্মীভূত হয়েছে। আজ সোমবার (২ মার্চ) ভোরে বান্দরবান পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের উজানী পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সাড়ে ৫টার দিকে স্থানীয় বাসিন্দারা একটি বসতবাড়িতে আগুন দেখতে পান। পরে তারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেন। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছানোর আগেই কয়েকটি কাঁচা বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এ সময় আগুনের তীব্রতায় পাশ্ববর্তী ভবনগুলোও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং অনেক মূল্যবান সামগ্রী পুড়ে যায়।

বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার মো. শরীফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ৬টি বসতঘর এবং ২টি দোকান ভস্মীভূত হওয়ার তথ্য পাওয়া গেছে। ভোরে হঠাৎ আগুন লাগার কারণে তা দ্রুত ছড়িয়ে পড়ে। তিনি আরও জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে।

এদিকে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে সকাল ১০টার দিকে জেলা প্রশাসক শামীম আরা রিনি এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা প্রদান করেন এবং খাদ্যসামগ্রী, শীতবস্ত্র ও নগদ অর্থ সহায়তা দেন।

এ সময় পৌর প্রশাসক মোহাম্মদ মাহবুব উল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফয়জুর রহমানসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed