দুর্গম নোয়াপাড়ায় ৩৬৮ জনের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করল দীঘিনালা জোন

দুর্গম নোয়াপাড়ায় ৩৬৮ জনের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করল দীঘিনালা জোন

দুর্গম নোয়াপাড়ায় ৩৬৮ জনের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করল দীঘিনালা জোন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চল দীঘিনালা ইউনিয়নের বানছড়া নোয়াপাড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন।

আজ সোমবার (২ মার্চ ২০২৬) দিনব্যাপী দীঘিনালা ইউনিয়নের বানছড়া এলাকার প্রত্যন্ত ও যোগাযোগবিচ্ছিন্ন পাহাড়ি এলাকায় এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়। স্থানীয়ভাবে চিকিৎসা সেবার সীমিত সুযোগ-সুবিধার কথা বিবেচনা করে সেনাবাহিনীর পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

দুর্গম নোয়াপাড়ায় ৩৬৮ জনের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করল দীঘিনালা জোন

দীঘিনালা ৎজোন অধিনায়ক লেঃ কর্নেল আল-আমিন-এর নির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও) মো. শায়খউদ্দীন সাকলাইন। তাঁর তত্ত্বাবধানে চিকিৎসক দল দিনব্যাপী অসহায়, গরীব ও দুস্থ মানুষের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে বিতরণ করেন।

এদিন মোট ৩৬৮ জনকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এর মধ্যে পাহাড়ি সম্প্রদায়ের ৩৫৯ জন এবং বাঙালি সম্প্রদায়ের ৯ জন চিকিৎসা গ্রহণ করেন। শিশু, নারী ও বয়োজ্যেষ্ঠদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

দুর্গম নোয়াপাড়ায় ৩৬৮ জনের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করল দীঘিনালা জোন

জ্বর, সর্দি-কাশি, চর্মরোগ, পেটের সমস্যা, রক্তস্বল্পতা, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন সাধারণ ও দীর্ঘমেয়াদি রোগের চিকিৎসা দেওয়া হয়। গুরুতর অসুস্থ কয়েকজন রোগীকে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় পরামর্শও প্রদান করা হয়।

বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রমে উপস্থিত ছিলেন দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, স্থানীয় হেডম্যান, কারবারি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক হিসেবে আখ্যায়িত করেন।

দুর্গম নোয়াপাড়ায় ৩৬৮ জনের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করল দীঘিনালা জোন

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় নিয়মিত চিকিৎসা সেবা পাওয়া কঠিন। অনেক সময় সামান্য অসুস্থতাও বড় আকার ধারণ করে। এমন প্রেক্ষাপটে সেনাবাহিনীর উদ্যোগ তাদের জন্য আশীর্বাদস্বরূপ। তারা বাংলাদেশ সেনাবাহিনী তথা দীঘিনালা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

মানবিক সহায়তা, জনসচেতনতা বৃদ্ধি এবং আস্থা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে পার্বত্য অঞ্চলে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। দুর্গম নোয়াপাড়ায় এ চিকিৎসা সেবা কার্যক্রম সেই ধারাবাহিকতারই অংশ বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed