মার্কিন নৌবাহিনীর ভারতীয় বন্দর ব্যবহারের দাবি প্রত্যাখান ভারতের
![]()
নিউজ ডেস্ক
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে ভারতীয় বন্দর ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে—এমন দাবিকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর আলজাজিারার।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিবের সাবেক উপদেষ্টা ডগলাস ম্যাকগ্রেগর ডানপন্থী মার্কিন টিভি চ্যানেল ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্ক (ওএএন)এ দাবি করেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রেক্ষাপটে মার্কিন নৌবাহিনীর জাহাজগুলো হয়তো ভারতীয় বন্দর ব্যবহার করছে।
তবে এ বিষয়ে প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘ওএএন-এ প্রচারিত মার্কিন নৌবাহিনী ভারতীয় বন্দর ব্যবহারের দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভুয়া।”
মন্ত্রণালয় আরো সতর্ক করে দিয়ে বলেছে, “এ ধরনের ভিত্তিহীন ও মনগড়া মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে।”
এদিকে, শ্রীলঙ্কার উপকূলে একটি ইরানি যুদ্ধজাহাজে যুক্তরাষ্ট্রের সাবমেরিন হামলার ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা ও নজরদারি বাড়ছে। ওই ইরানি যুদ্ধজাহাজটি ভারত আয়োজিত সামরিক মহড়া শেষে শ্রীলঙ্কার দিক থেকে ফিরে আসার সময় হামলার শিকার হয় বলে জানা গেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।