খাগড়াছড়ির দীঘিনালায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ অভিযান

খাগড়াছড়ির দীঘিনালায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ অভিযান

দীঘিনালা জোনের অ্যাডজুটেন্ট
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট প্রতিরোধে মাঠে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন।

বাজারে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ বজায় রাখা এবং অবৈধ মজুত বন্ধে শুক্রবার দুপুরে উপজেলার বিভিন্ন পাম্প ও বিক্রয়কেন্দ্রে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

দীঘিনালা জোন ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন ও প্যাকড পয়েন্ট পরিদর্শন করা হয়।

দীঘিনালা জোনের অ্যাডজুটেন্ট

এ সময় ব্যবসায়ীদের জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি না করা, অবৈধভাবে মজুত না রাখা এবং নির্ধারিত নিয়ম মেনে বিক্রি করার জন্য সতর্ক করা হয়।

অভিযান চলাকালে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলা হয়, বাজারে অস্থিরতা সৃষ্টি বা অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে জ্বালানি তেল মজুত বা সরবরাহে কৃত্রিম সংকট সৃষ্টি করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রশাসনের এ ধরনের নজরদারি অব্যাহত থাকবে বলে জানানো হয়।

অভিযানে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিল পারভেজ এবং দীঘিনালা জোনের অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন আব্দুল্লাহ আল আজমী।

দীঘিনালা জোনের অ্যাডজুটেন্ট

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানজিম পারভেজ বলেন, দেশের বর্তমান পরিস্থিতি এবং বৈদেশিক নানা অস্থিরতা ও সংকটের প্রভাবে জ্বালানি তেলের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির সম্ভাবনা থাকে। তাই কোনো অসাধু ব্যবসায়ী যেন এই পরিস্থিতির সুযোগ নিয়ে তেল মজুদ করে বাজারে অস্থিরতা তৈরি করতে না পারে, সে বিষয়টি নিশ্চিত করতে আমরা নিয়মিত বাজার তদারকি করছি। কেউ যদি অবৈধভাবে তেল মজুদ করে বা বেশি দামে বিক্রি করার চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দীঘিনালা জোনের অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন আব্দুল্লা আল আজমী বলেন, সাধারণ মানুষ যাতে স্বাভাবিকভাবে জ্বালানি তেল সংগ্রহ করতে পারে এবং বাজারে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি না হয়, সে লক্ষ্যেই উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে এই অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দীঘিনালা জোনের অ্যাডজুটেন্ট

অভিযান চলাকালে ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে তেল বিক্রি এবং কোনো ধরনের অবৈধ মজুদ না করার জন্য সতর্ক করা হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

সংশ্লিষ্টরা জানান, সাধারণ মানুষের ভোগান্তি রোধ এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।