সেন্টমার্টিনে কোস্টগার্ডের অভিযানে ৩ লাখ টাকার গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের সেন্টমার্টিনে অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ ১২ হাজার টাকা মূল্যের গাঁজাসহ ৯ জন মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
শনিবার (৭ মার্চ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনের একটি আভিযানিক দল সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হলে বোটটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে কোস্টগার্ডের আভিযানিক দল ধাওয়া করে বোটটি আটক করে। তল্লাশি চালিয়ে বোট থেকে প্রায় ৩ লাখ ১২ হাজার টাকা মূল্যের ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা ৯ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন কোস্টগার্ডের এ কর্মকর্তা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।