রাখাইনের সহিংসতা থেকে পালিয়ে উখিয়ার ক্যাম্পে আশ্রয় নিল ছয় সদস্যের রোহিঙ্গা পরিবার

রাখাইনের সহিংসতা থেকে পালিয়ে উখিয়ার ক্যাম্পে আশ্রয় নিল ছয় সদস্যের রোহিঙ্গা পরিবার

রাখাইনের সহিংসতা থেকে পালিয়ে উখিয়ার ক্যাম্পে আশ্রয় নিল ছয় সদস্যের রোহিঙ্গা পরিবার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতা ও আতঙ্কের মধ্যে মংডু এলাকা থেকে সীমান্ত পাড়ি দিয়ে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিয়েছে ছয় সদস্যের একটি পরিবার। তাদের মধ্যে একজন পুরুষ, দুইজন নারী ও তিনজন শিশু রয়েছে।

রোহিঙ্গা ক্যাম্প প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি/১৯ ব্লকে নিকট আত্মীয় আছিয়া বিবির বসতঘরে তারা আশ্রয় নেয়।

আশ্রয় নেওয়া রোহিঙ্গারা হলেন ফারুক আহমেদ (৪৫), সাতারা বেগম (৩৮), বিবি জান (১৮), মজিউর রহমান (১৪), আব্দুর রহমান (১৩) ও হাবিবুর রহমান (৯)।

তাদের দাবি, টেকনাফের শাহপরীর দ্বীপসংলগ্ন জলসীমা দিয়ে দালালদের সহযোগিতায় প্রায় ৭০ লাখ কিয়াট (বাংলাদেশি মুদ্রায় প্রায় চার লাখ টাকা) খরচ করে তারা বাংলাদেশে প্রবেশ করেছেন।

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ ও উপসচিব আজগর আলী জানান, মিয়ানমার থেকে অনুপ্রবেশ করা পরিবারটি বর্তমানে তাদের আত্মীয়ের বাসায় অবস্থান করছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।