সহিংসতার জেরে ভারতের মেঘালয়ে জেলা পরিষদ নির্বাচন স্থগিত

সহিংসতার জেরে ভারতের মেঘালয়ে জেলা পরিষদ নির্বাচন স্থগিত

সহিংসতার জেরে ভারতের মেঘালয়ে জেলা পরিষদ নির্বাচন স্থগিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা গারো হিলস স্বায়ত্তশাসিত জেলা পরিষদ (জিএইচএডিসি) নির্বাচন স্থগিতের ঘোষণা দিয়েছেন। সাম্প্রতিক সহিংসতায় দুইজন নিহত হওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনের ভোটগ্রহণ ১০ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

মুখ্যমন্ত্রী একটি ভিডিও বার্তায় বলেন, “প্রিয় বন্ধুরা, গারো হিলসের বর্তমান পরিস্থিতি এবং মানুষের ভোগান্তি বিবেচনায় নিয়ে মেঘালয় সরকার জিএইচএডিসি নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।”

এদিকে পশ্চিম গারো হিলস জেলায় পরিস্থিতি বর্তমানে শান্ত থাকলেও উত্তেজনা বিরাজ করছে। সেখানে ১৩ মার্চ মধ্যরাত পর্যন্ত কারফিউ বাড়ানো হয়েছে এবং মোবাইল ইন্টারনেট সেবা স্থগিত রাখা হয়েছে।

মঙ্গলবার চিবিনাং এলাকায় মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে উপজাতি ও অ-উপজাতি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় অস্থিরতা শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি চালালে দুইজন নিহত হন বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার আব্রাহাম টি সাংমা।

রাজ্য প্রশাসন জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং বাসিন্দাদের শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *