ভারতের প্রথম এলজিবিটিকিউ সাংসদ মেনকা গুরুস্বামী
![]()
নিউজ ডেস্ক
মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস মেনকা গুরুস্বামীকে রাজ্যসভা নির্বাচনে প্রার্থী করেছে। পশ্চিমবঙ্গের সব প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতছেন। ফলে মেনকা গুরুস্বামীই ভারতের প্রথম এলজিবিটিকিউ প্লাস সাংসদ হয়েছেন। সোমবার রাজ্যসভা নির্বাচনে লড়াই হচ্ছে ওড়িশা, বিহার ও হরিয়ানায় একটি করে আসনে।
মেনকা গুরুস্বামী হলেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী এবং মানববাধিকার কর্মী। আইনজীবী হিসাবে তার অন্যতম সাফল্য হলো এলজিবিটিকিউ-দের অধিকারের প্রশ্নে মামলা লড়ে জেতা। ২০১৮ সালে সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায়ে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা বাতিল করে দেয়। গুরুস্বামী সেই মামলায় এলজিবিটিকিউ-দের অধিকার দেওয়ার ও বৈষম্য ঘোচানোর পক্ষে সওয়াল করেন।
সুপ্রিম কোর্টের রায়ের পর মেনকা গুরুস্বামী আইনজীবী অরুন্ধতী কাটজুর সঙ্গে তার সম্পর্কের কথা জানান। তিনি সমলিঙ্গের পার্টনারশিপের বিষয়েও প্রচারে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন। তিনিই প্রথম ভারতীয় নারী যার ছবি অক্সফোর্ড বিস্ববিদ্যালয়ের রোডস হাউসে আছে।
মেনকা গুরুস্বামী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়েও কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে মামলা লড়েছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।