টেকনাফ থেকে মালয়েশিয়া পাচারকালে নারী-শিশুসহ উদ্ধার ৭

টেকনাফ থেকে মালয়েশিয়া পাচারকালে নারী-শিশুসহ উদ্ধার ৭

টেকনাফ থেকে মালয়েশিয়া পাচারকালে নারী-শিশুসহ উদ্ধার ৭
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের জন্য জড়ো করা নারী ও শিশুসহ ৭ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কক্সবাজারের টেকনাফ থানাধীন দক্ষিণ লম্বরী এলাকায় একটি বসতবাড়িতে কয়েকজন নারী ও শিশুকে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করে রাখা হয়েছে। এ তথ্যে সোমবার বিকেল ৪টার দিকে কোস্টগার্ড স্টেশন টেকনাফের একটি দল সেখানে অভিযান চালায়।

তিনি আরও জানান, অভিযান চলাকালে বাড়ি তল্লাশি চালিয়ে পাচারের উদ্দেশ্যে জড়ো করে রাখা নারী ও শিশুসহ ৭ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাওয়ার প্রলোভন দেখিয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সাগরপথে মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা করছিল।

উদ্ধারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের এ কর্মকর্তা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *