কক্সবাজারের রামুতে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করল বিজিবি
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩০ হাজার পিস বার্মিজ ইয়াবা জব্দ করেছে বিজিবি। সংস্থাটির দাবি, জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৯০ লাখ টাকা।
মঙ্গলবার (৩১ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পাইন বাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদকগুলো জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল পাইন বাগান এলাকায় অভিযান চালায়। এসময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তাটি তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৩০ হাজার পিস বার্মিজ ইয়াবা জব্দ করা হয়। ইয়াবাগুলোর বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা।
সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদকদ্রব্য পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে রামু ব্যাটালিয়ন নিয়মিত অভিযান পরিচালনা করছে বলে জানিয়েছেন বিজিবির এ কর্মকর্তা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।