ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সমস্যার সমাধান করবে সরকার: স্থানীয় সরকারমন্ত্রী
![]()
নিউজ ডেস্ক
ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সমস্যা চিহ্নিত করে সমাধান করবে সরকার বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (৩১ মার্চ) গুলশানে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল আয়োজিত মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘অধিবাসীরা এদেশেরই ভূমিপুত্র এবং দেশেরই অংশ। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের উন্নয়নে আলাদা ফান্ড করার ক্ষেত্রে বিবেচনা করবে সরকার।’
এসময় ক্ষুদ্র জাতিগোষ্ঠীরা নিজেদের বিচ্ছিন্ন মনে না করতে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যুদ্ধে বিগ্রহে আর হিংসায় পৃথিবী অপরিচিত হয়ে যাচ্ছে তাই সবাইকে ঐক্য ধরে রাখতে হবে।’
এসময় বিতর্কিত আদিবাসী শব্দের ব্যবহার করে, সেপ্টেম্বর-অক্টোবরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ঢাকায় আদিবাসী সমাবেশ করা হবে বলেও জানান বিএনপি মহাসচিব।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।