আইসিটি মামলায় সিএমপির সাবেক কমিশনার আব্দুল জলিল গ্রেপ্তার

আইসিটি মামলায় সিএমপির সাবেক কমিশনার আব্দুল জলিল গ্রেপ্তার

আইসিটি মামলায় সিএমপির সাবেক কমিশনার আব্দুল জলিল গ্রেপ্তার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার আব্দুল জলিল মণ্ডলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর সবুজবাগ এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবির এক জ্যেষ্ঠ কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) দায়ের করা একটি মামলায় আব্দুল জলিলের বিরুদ্ধে আগেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।

আব্দুল জলিল মণ্ডল ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) হিসেবে নিয়োগ পান।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *