সেনা কর্মকর্তা পরিচয়ে ফোন-প্রতারণা, সতর্ক থাকার আহ্বান আইএসপিআরের

সেনা কর্মকর্তা পরিচয়ে ফোন-প্রতারণা, সতর্ক থাকার আহ্বান আইএসপিআরের

সেনা কর্মকর্তা পরিচয়ে ফোন-প্রতারণা, সতর্ক থাকার আহ্বান আইএসপিআরের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনী ও ডিজিএফআই-এর ঊর্ধ্বতন কর্মকর্তার ভুয়া পরিচয় ব্যবহার করে একটি প্রতারক চক্র সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করে ভয়ভীতি দেখিয়ে প্রতারণার চেষ্টা চালাচ্ছে—এমন তথ্য সামনে এসেছে।

জানা গেছে, চক্রটি বিভিন্ন ওয়েবসাইট থেকে ইউনিফর্ম পরা সেনা কর্মকর্তাদের ছবি সংগ্রহ করে হোয়াটসঅ্যাপ প্রোফাইলে ব্যবহার করছে। এরপর ব্রিগেডিয়ার জেনারেল বা লেফটেন্যান্ট কর্নেল পরিচয়ে ফোন বা বার্তা দিয়ে বিশ্বাস অর্জন করে প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী বা কোনো গোয়েন্দা সংস্থা ব্যক্তিগতভাবে এ ধরনের যোগাযোগ করে না। তাই কেউ যদি নিজেকে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা পরিচয় দিয়ে ভয়ভীতি দেখায় বা কোনো সুবিধা দাবি করে, তাহলে তা প্রতারণা হিসেবে বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ধরনের ঘটনার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির মোবাইল নম্বরসহ নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত জানাতে বলা হয়েছে। একই সঙ্গে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

প্রতারক চক্রকে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed