প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
![]()
নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম (অব.)-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার এইচ.ই. সারা কুক সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ বৃহস্পতিবার ঢাকার সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
জানা যায়, যুক্তরাজ্যের হাইকমিশনারের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল এ সময় উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এ সময় দুই দেশের বিদ্যমান সামরিক সুসম্পর্ক অটুট রাখা এবং ভবিষ্যতে তা আরও সম্প্রসারণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনাও আলোচনায় উঠে আসে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ ধরনের উচ্চপর্যায়ের কূটনৈতিক ও প্রতিরক্ষা সংলাপ দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং কৌশলগত সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, যা প্রতিরক্ষা, অর্থনীতি ও কূটনৈতিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে প্রতিফলিত হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।