ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে ফি‌লি‌স্তিনের নিন্দা ও শোক

ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে ফি‌লি‌স্তিনের নিন্দা ও শোক

ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে ফি‌লি‌স্তিনের নিন্দা ও শোক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ইসরায়েলি হামলায় লেবাননে বাংলাদেশি এক নারীর মৃত্যুর নিন্দা ও গভীর শোক জানিয়েছে ঢাকার ফিলিস্তিন দূতাবাস।

শ‌নিবার (১১ এপ্রিল) ঢাকার ফিলিস্তিন দূতাবাস দীপালি বেগমের মৃত্যুর ঘটনায় তার পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানায়।

ফিলিস্তিন দূতাবাস বলছে, এসব হামলার ফলে নিরীহ বেসামরিক মানুষের প্রাণহানি আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন। ফিলিস্তিন রাষ্ট্র এই ক্ষতিতে বাংলাদেশের জনগণের পাশে দৃঢ় সংহতি প্রকাশ করছে।

একইস‌ঙ্গে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে এবং এই অপরাধের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে দূতাবাস।

ইসরায়েলি হামলায় লেবাননে দীপালি বেগম নিহত হয়। তার বা‌ড়ি ফরিদপুর। গত বুধবার (৮ এপ্রিল) রাতে চিকিৎসাধীন অবস্থায় লেবাননের এক হাসপাতালে তার মৃত্যু হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *