কাপ্তাইয়ে জোন অধিনায়কের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৩৬৭ শিক্ষার্থী

কাপ্তাইয়ে জোন অধিনায়কের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৩৬৭ শিক্ষার্থী

কাপ্তাইয়ে জোন অধিনায়কের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৩৬৭ শিক্ষার্থী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনায় উৎসাহিত করা এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে রাঙামাটির কাপ্তাইয়ে জোন অধিনায়কের বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়নের অধীন কাপ্তাই জোনের উদ্যোগে আয়োজিত এ পরীক্ষায় কাপ্তাইসহ আশপাশের বিভিন্ন উপজেলার ৩৬৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কাপ্তাইয়ের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শিশু নিকেতন স্কুলে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কাপ্তাইয়ে জোন অধিনায়কের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৩৬৭ শিক্ষার্থী

শিশু নিকেতন স্কুলের অধ্যক্ষ রেহানা আক্তার জানান, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ‘ক’ বিভাগ এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ‘খ’ বিভাগে ভাগ করে পরীক্ষার আয়োজন করা হয়। দুই বিভাগে মোট ৩৮০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করলেও উপস্থিত ছিল ৩৬৭ জন। পরীক্ষায় সাধারণ ও ট্যালেন্টপুল—এই দুই ক্যাটাগরিতে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে।

কাপ্তাই উপজেলা ছাড়াও আশপাশের বিভিন্ন উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা চলাকালে কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকরা সেনাবাহিনীর এ উদ্যোগের প্রশংসা করেন। তাঁরা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে এবং নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা জানান তাঁরা।

কাপ্তাইয়ে জোন অধিনায়কের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৩৬৭ শিক্ষার্থী

এদিকে, সকাল সাড়ে ১০টার দিকে কাপ্তাই জোনের উপ-অধিনায়ক মেজর মো. জিয়াউর রহমান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, কাপ্তাই অঞ্চলের শিক্ষার মানোন্নয়ন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যেই এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে।

পরিদর্শনকালে কাপ্তাই জোনের পদস্থ সামরিক কর্মকর্তারা, শিশু নিকেতন স্কুলের প্রশাসনিক কর্মকর্তা কাজী শফিকুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *