আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতা-২০২৬ শুরু

আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতা-২০২৬ শুরু

আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতা-২০২৬ শুরু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধানে আজ রোববার ঢাকায় অবস্থিত বিমান বাহিনী ঘাঁটি বাশারের শাহীন মসজিদে এটি শুরু হয়।

সহকারী নৌবাহিনী প্রধান (লজিস্টিকস্) রিয়ার এডমিরাল মো. শফিকুর রহমান এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

সেনা, নৌ ও বিমান বাহিনীর ৩৬ জন সদস্য এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। উদ্বোধনী দিনে ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ১৫ এপ্রিল আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।