রুমায় বম সম্প্রদায়ের মাঝে খাদ্য সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান করল সেনাবাহিনী

রুমায় বম সম্প্রদায়ের মাঝে খাদ্য সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান করল সেনাবাহিনী

রুমায় বম সম্প্রদায়ের মাঝে খাদ্য সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান করল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য এলাকায় জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে বান্দরবানের রুমা উপজেলায় বম সম্প্রদায়ের মানুষের সঙ্গে মতবিনিময়, খাদ্য সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

আজ সোমবার (১৩ এপ্রিল) সকালে রুমা সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইডেন পাড়ায় এ কর্মসূচি পরিচালিত হয়।

এসময় রুমা জোন (৩৬ বীর)-এর জোন অধিনায়ক লেঃ কর্নেল মেহেদী হাসান সরকার বম সম্প্রদায়ের বিভিন্ন পাড়ার বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন।

রুমায় বম সম্প্রদায়ের মাঝে খাদ্য সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান করল সেনাবাহিনী

মতবিনিময় সভায় ইডেন পাড়া, গীর্জা পাড়া ও লাইরুনপি পাড়ার কারবারি, হেডম্যান, স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তি ও সাধারণ জনগণসহ প্রায় ১৮০ থেকে ২০০ জন উপস্থিত ছিলেন।

এ সময় পারস্পরিক সম্প্রীতি, শান্তি-শৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

মতবিনিময় শেষে তিনটি পাড়ার জেল থেকে জামিনে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিবর্গ এবং মিজোরাম থেকে নিজ ভুমিতে আগত মোট ২৫টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, চিনি ও চা-পাতাসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হয়।

রুমায় বম সম্প্রদায়ের মাঝে খাদ্য সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান করল সেনাবাহিনী

এছাড়াও রুমা জোনের তত্ত্বাবধানে আয়োজিত মেডিকেল ক্যাম্পে মোট ৫২ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

স্থানীয়রা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ বম সম্প্রদায়ের মানুষের জীবনমান উন্নয়ন ও আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

উল্লেখ্য, পার্বত্য অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।