বান্দরবানে পুরনো বছরের গ্লানি মুছে বুদ্ধ মূর্তি স্নান, ধর্মীয় আয়োজনে বর্ষবরণ

বান্দরবানে পুরনো বছরের গ্লানি মুছে বুদ্ধ মূর্তি স্নান, ধর্মীয় আয়োজনে বর্ষবরণ

বান্দরবানে পুরনো বছরের গ্লানি মুছে বুদ্ধ মূর্তি স্নান, ধর্মীয় আয়োজনে বর্ষবরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পুরনো বছরের গ্লানি মুছে নতুন বছরকে স্বাগত জানাতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বী মারমা সম্প্রদায়ের উদ্যোগে বুদ্ধ মূর্তি স্নান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে বান্দরবান সদরের রাজগুরু বৌদ্ধ বিহার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উজানী পাড়ায় সাঙ্গু নদী-এর খেয়াঘাটে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ খালি পায়ে সারিবদ্ধভাবে অংশ নেন এবং বুদ্ধ মূর্তিকে স্নান করানোর জন্য পবিত্র চন্দনের জল হাতে নিয়ে নদীর ঘাটে সমবেত হন। এতে অংশ নিতে পেরে পূণ্যার্থীরা আনন্দ প্রকাশ করেন।

বান্দরবানে পুরনো বছরের গ্লানি মুছে বুদ্ধ মূর্তি স্নান, ধর্মীয় আয়োজনে বর্ষবরণ

এসময় সাঙ্গু নদীর তীরে এক ধর্মীয় দেশনা সভার আয়োজন করা হয়। এতে দেশনা প্রদান করেন উজানী পাড়া বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ড. সুবন্নলংকারা মহাথের। অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা করা হয়।

ধর্মীয় দেশনা শেষে বুদ্ধ মূর্তিকে পবিত্র চন্দনজলে স্নান করিয়ে জাগতিক ও পরকালের শান্তি কামনা করেন ভক্তরা।

উল্লেখ্য, সাংগ্রাই উৎসব উপলক্ষে রাতে বিভিন্ন পাড়া-মহল্লায় পিঠা তৈরির আয়োজন চলবে। এছাড়া ১৫ ও ১৬ এপ্রিল মৈত্রী পানি বর্ষণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিহারভিত্তিক প্রার্থনার মধ্য দিয়ে এ বছরের সাংগ্রাই উৎসবের সমাপ্তি ঘটবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *