সেন্ট মার্টিনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি স্টুডেন্টস ফর সভরেন্টির

সেন্ট মার্টিনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি স্টুডেন্টস ফর সভরেন্টির

সেন্ট মার্টিনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি স্টুডেন্টস ফর সভরেন্টির
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেন্ট মার্টিন দ্বীপে আরোপিত সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে ‘স্টুডেন্টস ফর সভরেন্টি’ নামের একটি সংগঠন। সংগঠনটির অভিযোগ, পরিবেশ সংরক্ষণের নামে দ্বীপবাসীর জীবন-জীবিকা ও মৌলিক অধিকার ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আজ বুধবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক মুহম্মদ জিয়াউল হক বলেন, দীর্ঘদিন ধরে চলমান নিষেধাজ্ঞার কারণে দ্বীপের বাসিন্দারা খাদ্য, শিক্ষা ও চিকিৎসাসহ নিত্যপ্রয়োজনীয় সেবায় ভোগান্তির মুখে পড়েছেন।

তিনি দাবি করেন, পর্যটন নির্ভর অর্থনীতি বাধাগ্রস্ত হওয়ায় স্থানীয়দের জীবিকা সংকটে পড়েছে এবং অনেকেই এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন।

তিনি আরও বলেন, পরিবেশ রক্ষার প্রয়োজনীয়তা স্বীকার করলেও তা যেন মানুষের জীবন ও জীবিকার পরিপন্থী না হয়।

সেন্ট মার্টিনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি স্টুডেন্টস ফর সভরেন্টির

একই সঙ্গে তিনি অভিযোগ করেন, নিষেধাজ্ঞার ফলে দেশের পর্যটন খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পর্যটকরা বিকল্প হিসেবে বিদেশমুখী হচ্ছেন।

সংগঠনটির পক্ষ থেকে সেন্ট মার্টিন দ্বীপে আরোপিত সব ধরনের বিধিনিষেধ পুনর্বিবেচনা করে তা শিথিল বা প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। তাদের মতে, এতে একদিকে দ্বীপবাসীর জীবন-জীবিকা সুরক্ষিত হবে, অন্যদিকে দেশের পর্যটন খাতও পুনরুজ্জীবিত হবে।

প্রসঙ্গত, পরিবেশগত ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা চলছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।