সব বিভাগে কালবৈশাখীর সতর্কতা, ৬০-৮০ কিমি বেগে ঝড়ের আভাস

সব বিভাগে কালবৈশাখীর সতর্কতা, ৬০-৮০ কিমি বেগে ঝড়ের আভাস

সব বিভাগে কালবৈশাখীর সতর্কতা, ৬০-৮০ কিমি বেগে ঝড়ের আভাস
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দেশের আটটি বিভাগেই কালবৈশাখী ঝড়ের আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২৮ এপ্রিল) জারি করা এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, মঙ্গলবার বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বজ্রসহ বৃষ্টি এবং পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

এদিকে উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় বায়ুচাপের তারতম্য বৃদ্ধি পাওয়ায় সমুদ্র বন্দরগুলোতেও সতর্কতা জারি করা হয়েছে। এর প্রেক্ষিতে চট্টগ্রাম সমুদ্র বন্দর, কক্সবাজার সমুদ্র বন্দর, মোংলা সমুদ্র বন্দর এবং পায়রা সমুদ্র বন্দর-কে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জনগণকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে, বিশেষ করে খোলা স্থানে অবস্থান, নৌযান চলাচল এবং বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গ্রীষ্মকালীন এ সময়টিতে কালবৈশাখী ঝড় স্বাভাবিক হলেও এর তীব্রতা বৃদ্ধি পেলে জনজীবন ও কৃষিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *