চট্টগ্রামে নেভি মেডিকেল কলেজের যাত্রা, স্বাস্থ্যখাতে নতুন দিগন্তের সূচনা

চট্টগ্রামে নেভি মেডিকেল কলেজের যাত্রা, স্বাস্থ্যখাতে নতুন দিগন্তের সূচনা

চট্টগ্রামে নেভি মেডিকেল কলেজের যাত্রা, স্বাস্থ্যখাতে নতুন দিগন্তের সূচনা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ নৌবাহিনী মেডিকেল কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।

চট্টগ্রামে নেভি মেডিকেল কলেজের যাত্রা, স্বাস্থ্যখাতে নতুন দিগন্তের সূচনা

উদ্বোধনী অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তর ও চট্টগ্রাম নৌ অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক অতিথিবৃন্দ, চিকিৎসা ও শিক্ষা খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রামের উপকূলীয় এলাকায় প্রতিষ্ঠিত এই আধুনিক মেডিকেল কলেজটি বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত একটি চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান। উন্নত অবকাঠামো ও আধুনিক প্রশিক্ষণ সুবিধা সম্বলিত এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর নীতিমালা ও মানদণ্ড অনুসরণ করে ইতোমধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করেছে। উদ্বোধনের মধ্য দিয়ে চলতি শিক্ষাবর্ষে ৫০ জন বেসামরিক শিক্ষার্থীর অংশগ্রহণে ৫ বছর মেয়াদী এমবিবিএস কোর্সের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

চট্টগ্রামে নেভি মেডিকেল কলেজের যাত্রা, স্বাস্থ্যখাতে নতুন দিগন্তের সূচনা

প্রধান অতিথির বক্তব্যে নৌবাহিনী প্রধান বলেন, চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে আধুনিক চিকিৎসা শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণের সমন্বয়ে প্রতিষ্ঠিত এ মেডিকেল কলেজ দেশের স্বাস্থ্যখাতে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। তিনি আশা প্রকাশ করেন, দক্ষ, নৈতিক ও পেশাদার চিকিৎসক তৈরির মাধ্যমে এই প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনীর চিকিৎসা সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সাধারণ জনগণের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।

নেভি মেডিকেল কলেজের মূল লক্ষ্য হলো এমন দক্ষ চিকিৎসক তৈরি করা, যারা সমাজের সকল স্তরে কার্যকর চিকিৎসা সেবা দিতে সক্ষম হবেন। পাশাপাশি দুর্যোগকালীন চিকিৎসা ব্যবস্থা, সংক্রামক রোগ মোকাবিলা এবং গবেষণাধর্মী প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করে স্বাস্থ্যখাতে স্বনির্ভরতা অর্জনে ভূমিকা রাখবে প্রতিষ্ঠানটি। বিশেষ করে উপকূলীয় দুর্যোগপ্রবণ অঞ্চলে চিকিৎসা সেবায় দক্ষ জনবল গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হবে।

চট্টগ্রামে নেভি মেডিকেল কলেজের যাত্রা, স্বাস্থ্যখাতে নতুন দিগন্তের সূচনা

এ কলেজে আধুনিক ল্যাবরেটরি, সমৃদ্ধ লাইব্রেরি, উন্নত শ্রেণিকক্ষ এবং অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা কার্যক্রম পরিচালনার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নৌবাহিনীর শৃঙ্খলা ও পেশাদারিত্বের সমন্বয়ে পরিচালিত এই মেডিকেল কলেজ দেশের স্বাস্থ্যখাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে।

প্রসঙ্গত, উপকূলীয় অঞ্চলে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং চিকিৎসা শিক্ষার প্রসারে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে জাতীয় স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed