বায়ুচাপের তারতম্যের আধিক্য অব্যাহত থাকায় কক্সবাজারে ৩ নম্বর সতর্কতা সংকেত

বায়ুচাপের তারতম্যের আধিক্য অব্যাহত থাকায় কক্সবাজারে ৩ নম্বর সতর্কতা সংকেত

বায়ুচাপের তারতম্যের আধিক্য অব্যাহত থাকায় কক্সবাজারে ৩ নম্বর সতর্কতা সংকেত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য অব্যাহত থাকায় কক্সবাজার সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

শুক্রবার (১ মে) বিকেলে কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকেও ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল রাখতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়া পরিস্থিতির অবনতি হলে পরবর্তী সময়ে নতুন নির্দেশনা দেওয়া হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed