নেত্রকোনায় হাওরের বাঁধ রক্ষায় আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রম

নেত্রকোনায় হাওরের বাঁধ রক্ষায় আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রম

নেত্রকোনায় হাওরের বাঁধ রক্ষায় আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রম
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

অকাল বন্যা ও অতিবৃষ্টির ঝুঁকির মধ্যে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কামাউড়া গ্রামসংলগ্ন গোড়াডোবা হাওরের বাঁধ রক্ষায় স্বেচ্ছাশ্রমে এগিয়ে এসে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভিডিপি সদস্যরা। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে তারা নিরলসভাবে বাঁধ রক্ষা ও সংস্কার কাজে অংশ নিয়ে স্থানীয় জনগণের প্রশংসা কুড়াচ্ছেন।

সম্প্রতি অতিবৃষ্টি ও অকাল বন্যার কারণে হাওরের বিভিন্ন স্থানে বাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসন জরুরি ভিত্তিতে মেরামত কার্যক্রম শুরু করে। তবে শ্রমিক সংকট দেখা দিলে আনসার-ভিডিপি সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে মানবিক দায়িত্ববোধ থেকে এই কাজে যুক্ত হন।

বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টিপাতের মধ্যেও সদস্যরা মাটি কাটা, মাটি বহন এবং ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের মতো গুরুত্বপূর্ণ কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। তাদের এই স্বেচ্ছাশ্রম হাওরের বিস্তীর্ণ ফসলি জমি রক্ষা এবং জনপদের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এছাড়াও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ, নেত্রকোণা ও সিলেট জেলার হাওরাঞ্চলে ভিডিপি সদস্যরা কৃষকদের পাশে দাঁড়িয়ে পাকা ধান কেটে দেওয়ার মতো মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

স্থানীয়রা জানান, দুর্যোগের সময়ে আনসার-ভিডিপি সদস্যদের এই উদ্যোগ তাদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। তাদের এমন সহায়তা ফসল রক্ষা ও ক্ষয়ক্ষতি কমাতে কার্যকর ভূমিকা রাখছে।

উল্লেখ্য, দুর্যোগকালীন সময়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড হাওরাঞ্চলে জানমাল ও কৃষি সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *