উখিয়ার বিএনপি নেত্রীর ছেলে ঢাকায় ইয়াবাসহ গ্রেপ্তার
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের উখিয়া জালিয়াপালং দক্ষিণ শাখা মহিলা দলের সাধারণ সম্পাদক মোস্তফা বেগমের ছেলে মো. ইমরানকে (২২) রাজধানী ঢাকার বংশাল থানা এলাকায় ২ হাজার ৩১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এঘটনায় জড়িত আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনলাইন নিউজ পোর্টালে ২৩ জুন রাতে প্রকাশিত এক সংবাদে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার মো. ইমরানের পিতা ছৈয়দুল ইসলাম। তাদের বাড়ি উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালী এলাকায়।
গ্রেপ্তার অন্যরা হলেন, মো. ইব্রাহীম ওরফে টগর (২৭), মো. নাসির (৩৫), মো. মিরাজ (৫৩), রেজাউল করিম ওরফে মুরাদ (৪০) এবং আমেনা বেগম (৩০)।
ডিএমপির তথ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে বংশাল থানা পুলিশ গত ২২ জুন রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে নবাবপুর ফাঁড়ির গলি এলাকার ২৫১/১ নম্বর ভাঙা বাড়িতে অভিযান চালায়। এ সময় ২ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইয়াবার ঘটনায় বংশাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।