মানব পাচারের দায়ে বাংলাদেশি প্রতিষ্ঠানের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

মানব পাচারের দায়ে বাংলাদেশি প্রতিষ্ঠানের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

মানব পাচারের দায়ে বাংলাদেশি প্রতিষ্ঠানের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মানব পাচারের দায়ে যুক্তরাজ্যভিত্তিক বাংলাদেশি প্রতিষ্ঠান ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেডের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রিটিশ সরকার। অন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

এই প্রথম কোনো বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য। দেশটির পররাষ্ট্র দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।

পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে জনবল ও সামরিক সক্ষমতা ধরে রাখতে বিভিন্ন দেশের অভিবাসীদের প্রতারণার মাধ্যমে নিয়োগ দিচ্ছে। যুদ্ধক্ষেত্রসহ তাদের পাঠানো হচ্ছে অস্ত্র ও ড্রোন কারখানায়। এই নেটওয়ার্ক ভাঙতেই নতুন নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।

তদন্তে জানা গেছে, বাংলাদেশি প্রতিষ্ঠানটি রাশিয়ার সেবা খাতে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বিজ্ঞাপন দিত। বাংলাদেশি নাগরিকরা রাশিয়ায় পৌঁছানোর পর তাদের জোরপূর্বক ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের সম্মুখ সমরে লড়াই করতে বাধ্য করা হতো।

ওই প্রতিষ্ঠানের মালিকের যুক্তরাজ্যে থাকা সম্পদ জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।