‌‘ভারতে নির্যাতনের অজুহাতে দেশে সাম্প্রদায়িক হামলা হতে দেবো না’

‌‘ভারতে নির্যাতনের অজুহাতে দেশে সাম্প্রদায়িক হামলা হতে দেবো না’

‌‘ভারতে নির্যাতনের অজুহাতে দেশে সাম্প্রদায়িক হামলা হতে দেবো না’
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর সেখানে সংখ্যালঘু নির্যাতনের অজুহাতে বাংলাদেশে কোনো ধরনের সাম্প্রদায়িক হামলা বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ)। তিনি স্পষ্ট জানিয়েছেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে প্রয়োজনে তিনি মন্ত্রিত্ব ছেড়ে দিতেও দ্বিধা করবেন না।

সোমবার (১১ মে) দুপুরে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক সংলাপে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ভারতে মুসলমানদের ওপর চলমান পরিস্থিতির কথা উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশে সংখ্যালঘুদের ওপর যে নির্যাতন হচ্ছে, তা বন্ধের জন্য সে দেশের সরকারকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হবে। তবে সেই ঘটনার রেশ ধরে বাংলাদেশে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের কঠোর হস্তে দমন করা হবে। তিনি বলেন, “প্রতিবেশী দেশে কী হচ্ছে, সেই অজুহাত তুলে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার কোনো সুযোগ দেওয়া হবে না।”

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে একটি পক্ষ গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে দাবি করেন ধর্মমন্ত্রী। তিনি বলেন, “তারেক রহমান প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ায় অনেকেই তা সহ্য করতে পারছেন না। যারা গণতন্ত্রকে হত্যা করতে চায়, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।” সরকার গঠনের অল্প সময়ের মধ্যে ব্যাপক জনকল্যাণমূলক কাজ সম্পন্ন হয়েছে দাবি করে তিনি আরও বলেন, উন্নয়ন সহ্য করতে না পেরে অনেকে সরকারকে বিপাকে ফেলার চেষ্টা করছে।

সাইবার নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাজী শাহ মোফাজ্জল হোসাইন আশ্বাস দেন যে, পূর্ববর্তী সরকারের মতো এই আইনের অপব্যবহার বর্তমান সরকার করবে না। তিনি সাংবাদিকদের গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানিয়ে বলেন, “সাংবাদিকেরা সঠিক উপায়ে আমাদের ভুল ধরিয়ে দিলে আমরা তা গুরুত্ব দেব। সঠিক তথ্য প্রকাশের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *