বান্দরবানে সাঙ্গু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

বান্দরবানে সাঙ্গু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

বান্দরবানে সাঙ্গু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান শহরে সাঙ্গু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া হৃদয় হাসান (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের একদিন পর বৃহস্পতিবার (১৪ মে) সকালে শহরের কালাঘাটা এলাকার পাগলি খুম নামক স্থানে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হৃদয় হাসান শহরের ক্যাচিংঘাটা এলাকার বাসিন্দা মো. জয়নাল আবেদীন ও নাহিদা আক্তারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৩ মে) দুপুর আনুমানিক দেড়টার দিকে হৃদয় বাড়ি থেকে ক্যাচিংঘাটা বোটঘাট এলাকায় সাঙ্গু নদীতে গোসল করতে যান। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নদীর চরে তার ব্যবহৃত জুতা পাওয়া গেলে ধারণা করা হয়, তিনি গোসল করতে নেমে পানিতে নিখোঁজ হয়েছেন।

খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে এবং সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালায়। তবে সেদিন তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

পরদিন বৃহস্পতিবার সকালে নদীর একপাশে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা বিষয়টি পরিবারের সদস্যদের জানান। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি হৃদয় হাসানের বলে শনাক্ত করেন।

এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ পারভেজ জানান, সাঙ্গু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *