ত্রিপুরার বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার, বিএসএফ-পুলিশের যৌথ পরিদর্শন

ত্রিপুরার বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার, বিএসএফ-পুলিশের যৌথ পরিদর্শন

ত্রিপুরা-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার, বিএসএফ-পুলিশের যৌথ পরিদর্শন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের ত্রিপুরা রাজ্যের উত্তর ত্রিপুরা জেলায় ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনায় উচ্চপর্যায়ের পরিদর্শন ও সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার উত্তর ত্রিপুরার পুলিশ সুপার অবিনাশ রায় এবং ৯৭ ব্যাটালিয়ন বিএসএফ-এর কমান্ড্যান্ট রাজেশ্বর রাইপুরিয়ার নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়।

জেলা পুলিশ ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে নিয়ে তারা ৯৭ ব্যাটালিয়নের আওতাধীন ইয়াকুব নগর ও রানীবাড়ি সীমান্ত ফাঁড়ি (বিওপি) পরিদর্শন করেন।

যৌথ পরিদর্শনকালে সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ত্রিপুরা পুলিশ ও বিএসএফ-এর নিয়মিত যৌথ টহল জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

ত্রিপুরা-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার, বিএসএফ-পুলিশের যৌথ পরিদর্শন

এছাড়া অনুপ্রবেশ, চোরাচালানসহ সীমান্তবর্তী অপরাধ দমনে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা করা হয়। গোয়েন্দা তথ্য আদান-প্রদান বৃদ্ধি এবং দুই বাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয় আরও শক্তিশালী করার ওপর জোর দেওয়া হয়।

জেলা পুলিশ ও বিএসএফ কর্মকর্তারা সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধমুক্ত পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতেও ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed