প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নামে ভুয়া আইনি নোটিশ, সতর্ক থাকতে অনুরোধ

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নামে ভুয়া আইনি নোটিশ, সতর্ক থাকতে অনুরোধ

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নামে ভুয়া আইনি নোটিশ, সতর্ক থাকতে অনুরোধ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে একটি প্রতারক চক্র দেশের বিভিন্ন জেলায় সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন ও হয়রানি করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারক চক্রটি বিভিন্ন ব্যক্তিকে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে মিথ্যা ও ভুয়া আইনি নোটিশ পাঠাচ্ছে। এসব নোটিশে জেল-জরিমানা ও শাস্তির ভয় দেখিয়ে মানুষকে আতঙ্কিত করা হচ্ছে এবং আর্থিক লেনদেনে প্রলুব্ধ করার চেষ্টা করা হচ্ছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, মন্ত্রণালয়ের অধীনে “আইন নিয়ন্ত্রণ বিভাগ” বা “ক্রাইম ইউনিট সেল” নামে কোনো বিভাগ, শাখা বা সেল নেই। একই সঙ্গে এ ধরনের কার্যক্রমও প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিচালনা করে না।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে ইতোমধ্যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ অবস্থায় প্রতারক চক্রের এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর কার্যক্রমে প্রতারিত না হতে এবং কোনো ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *