বাঘাইছড়িতে বিজিবির অভিযান, অবৈধভাবে পাচারকালে প্রায় সাড়ে ৪ লাখ টাকার সেগুন কাঠ জব্দ

বাঘাইছড়িতে বিজিবির অভিযান, অবৈধভাবে পাচারকালে প্রায় সাড়ে ৪ লাখ টাকার সেগুন কাঠ জব্দ

বাঘাইছড়িতে বিজিবির অভিযান, অবৈধভাবে পাচারকালে প্রায় সাড়ে ৪ লাখ টাকার সেগুন কাঠ জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ বর্ডার গার্ড-বিজিবি, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাঁচালং বাজার এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে।

বুধবার (২০ মে ২০২৬) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর অধিনায়কের নির্দেশক্রমে সকাল আনুমানিক ১১টার দিকে রিভারঘাট পোস্টের হাবিলদার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানে কাঁচালং বাজার এলাকা থেকে মালিকবিহীন প্রায় ৯৯ দশমিক ৭০ ঘনফুট অবৈধ চোরাচালানী সেগুন কাঠ আটক করা হয়। বিজিবি জানিয়েছে, জব্দকৃত কাঠের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ৪৮ হাজার ৬৫০ টাকা।

এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। তিনি বলেন, চোরাকারবারিরা বিভিন্ন অভিনব কৌশলে চোরাচালান কার্যক্রম পরিচালনার চেষ্টা করলেও বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed