পল্লবীতে অবৈধ বস্তি উচ্ছেদে গিয়ে হামলার শিকার পুলিশ
![]()
নিউজ ডেস্ক
রাজধানীর পল্লবীর বাওনিয়া বাঁধ এলাকায় একটি অবৈধ বস্তিতে উচ্ছেদ অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এতে অন্তত ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।
অভিযান চলাকালে অবৈধ বস্তিবাসীদের আকস্মিক হামলার মুখে পড়েন দায়িত্বরত পুলিশ সদস্যরা। নিজেদের সুরক্ষায় শেষ পর্যন্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে পিছু হঠতে বাধ্য হন।
বুধবার (২০ মে) মিরপুরের ইসিবি-কালশী রোডে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বাউনিয়া বাঁধে গণপূর্তের জায়গা দখল করে কিছু মানুষ অবৈধভাবে ঘর তুলে বসবাস করছে। বেলা ১২টার দিকে গণপূর্তের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বস্তিতে উচ্ছেদ অভিযান শুরু করে পুলিশ। তবে উচ্ছেদ কার্যক্রম শুরু হতেই স্থানীয় বস্তিবাসীরা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণপূর্ত কর্মকর্তার ওপর হামলা চালায়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোস্তাক সরকার জানান, এ ঘটনায় পাঁচ থেকে ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।