পবিত্র হজ পালনে সৌদি আরব গেলেন সেনাপ্রধান
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সৌদি আরব গেছেন।
শুক্রবার (২২ মে) তিনি সস্ত্রীক সৌদি আরব যান। সৌদি সরকারের আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে তিনি এই সফর করছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শুক্রবার সস্ত্রীক পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন।
সৌদি সরকারের আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে তিনি এই সফর করছেন। সফরকালে তিনি পবিত্র মক্কা ও মদিনায় হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।
হজ পালন শেষে আগামী ১ জুন দেশে ফিরবেন সেনাপ্রধান।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।