খাগড়াছড়িতে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়িতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভাতাভোগী সদস্য ও সদস্যাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে খাগড়াছড়ি সদর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. আমমার হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খাগড়াছড়ি জেলার কমান্ড্যান্ট মো. ইব্রাহিম খলিল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিভিন্ন জনসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ঈদের আনন্দ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ভাগাভাগি করে নিতে বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে ভাতাভোগী সদস্য ও সদস্যাদের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে।

এসময় খাগড়াছড়ি সদর উপজেলায় ৮০৭ জন ভাতাভোগী সদস্য ও সদস্যার মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। এছাড়াও জেলার আটটি উপজেলায় মোট ৩ হাজার ৬১২ জন সদস্য ও সদস্যার মাঝে পর্যায়ক্রমে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হবে বলে জানানো হয়।
অনুষ্ঠানে আনসার ও ভিডিপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঈদুল আযহা উপলক্ষে প্রতিবছরই বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের অংশ হিসেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে এ ধরনের সহায়তা প্রদান করা হয়ে থাকে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।