মাটিরাঙ্গায় ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সার বিতরণ

মাটিরাঙ্গায় ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সার বিতরণ

মাটিরাঙ্গায় ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সার বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ক্ষুদ্র ও প্রান্তিক ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

​শনিবার (২৩ মে) সকালে মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

​মাটিরাঙ্গা উদ্যানতত্ত্ববিদ মো. আব্দুল্লাহ আল মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাহাবুদ্দিন আহমেদ। এ সময় তাঁর সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. ইউনুছ নূর।

মাটিরাঙ্গায় ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সার বিতরণ

​অনুষ্ঠানে মাঠ পর্যায়ে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে কৃষকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক পরামর্শ দেন উপজেলা কৃষি কর্মকর্তা।

কর্মসূচির আওতায় মনোনীত ৫০ জন কৃষকের প্রত্যেককে গ্রীষ্মকালীন পেঁয়াজের ‘এন-৫৩’ জাতের ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি (DAP) সার, ১০ কেজি এমওপি (MOP) সার, প্রয়োজনীয় বালাইনাশক এবং বীজতলার শেড তৈরির জন্য বিনামূল্যে পলিথিন প্রদান করা হয়।

​উক্ত সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং সুবিধাভোগী কৃষকগণ উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *