তাইওয়ানে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

তাইওয়ানে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

তাইওয়ানে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

তাইওয়ানে মহড়া চলাকালে একটি সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা দুই পাইলট নিহত হয়েছেন।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার সকালে প্রশিক্ষণ চলাকালে বিমানটির ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে যায়। এরপর বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, টি-৩৪ প্রশিক্ষণ বিমানটি সকাল ৮টা ৮ মিনিটে দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী কাওশিউং-এর গাংশান বিমানঘাঁটির রানওয়ের উত্তর প্রান্তে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ জানতে বিমানবাহিনী একটি বিশেষ তদন্ত দল গঠন করেছে।

নিহত দুই পাইলটকে লেফটেন্যান্ট কর্নেল লু এবং গুও নামে শনাক্ত করা হয়েছে।

দেশটির রাষ্ট্রপতি লাই চিং-তে এ ঘটনার জন্য গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহত পাইলটদের “বীর” হিসেবে আখ্যা দিয়ে দেশের প্রতি তাদের ত্যাগ ও নিষ্ঠার জন্য কৃতজ্ঞতা জানান।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট অনুযায়ী, তাইওয়ানের বিমানবাহিনীতে পাইলট প্রশিক্ষণের জন্য প্রধানত বিচক্র্যাফটের একক-ইঞ্জিন প্রপেলার প্রশিক্ষণ বিমান ব্যবহার করা হয়। এই ধরনের বিমান ১৯৮৪ সালে প্রথম তাইওয়ানে সরবরাহ করা হয়েছিল।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে নিয়মিত প্রশিক্ষণ মিশনের সময় পূর্ব তাইওয়ানের উপকূলে একটি এফ-১৬ যুদ্ধবিমান সমুদ্রে বিধ্বস্ত হয়। ওই ঘটনায় পাইলট বিমান থেকে বের হতে সক্ষম হলেও পরে তাকে খুঁজে পাওয়া যায়নি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *