ভারতে ঘুরতে আসা ইসরায়েলি সেনাকে আটকের অনুরোধ হিন্দ রজব ফাউন্ডেশনের

ভারতে ঘুরতে আসা ইসরায়েলি সেনাকে আটকের অনুরোধ হিন্দ রজব ফাউন্ডেশনের

ভারতে ঘুরতে আসা ইসরায়েলি সেনাকে আটকের অনুরোধ হিন্দ রজব ফাউন্ডেশনের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতে ঘুরতে আসা দখলদার ইসরায়েলের এক রিজার্ভ সেনাকে আটকের জন্য অনুরোধ করেছে হিন্দু রজব ফাউন্ডেশন। তারা এ ব্যাপারে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের কাছে লিখিত অনুরোধ জানিয়েছে।

ইতান গিলবোয়া নামে এই সেনা বর্তমানে হিমাচল প্রদেশে অবস্থান করছে।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যেসব ইসরায়েলি সেনা যুদ্ধাপরাধ সংঘটিত করেছে তাদের বিচারের আওতায় আনতে কাজ করছে বেলজিয়ামভিত্তিক গবেষক সংস্থা হিন্দু রজব ফাউন্ডেশন। এই সংস্থাটি যুদ্ধাপরাধ করা ইসরায়েলি সেনাদের ওপর নজরদারি চালায়। তারা যখনই অন্য কোনো দেশে যায় তখন তাদের আটকের জন্য সোচ্চার হয় হিন্দ রজব।

সংস্থাটি জানিয়েছে, ভারতে অবস্থান করা ইতান গিলবোয়া গাজায় অনেক বাড়িঘর ধ্বংস করেছেন। যেগুলো আবার রেকর্ড করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। ১৯৬০ সালে জেনেভা কনভেনশন অনুযায়ী, যুদ্ধের মধ্যে বেসামরিকদের সম্পদ ধ্বংস করা যুদ্ধাপরাধ।

আর ভারত যেহেতু জেনেভা কনভেনশনের স্বাক্ষরকারী। তাই তারা আইনত এই ইসরায়েলি সেনাকে আটকের জন্য বাধ্য বলে উল্লেখ করেছে হিন্দ রজব ফাউন্ডেশন।

সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, “জেনেভা কনভেনশনের অন্যতম স্বাক্ষরকারী দেশ হিসেবে ভারত একটি আইনি বাধ্যবাধকতার মধ্যে রয়েছে। কনভেনশনের ১৪৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, যেকোনো দেশের নাগরিকই হোক না কেন—গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের খুঁজে বের করা এবং তাদের বিচার করার আইনি দায়িত্ব ভারতের রয়েছে।”

হিন্দ রজব আরও বলেছে, “ইতান গিলবোয়া কোনো পর্যটক নন। তিনি একজন যুদ্ধাপরাধী। যুদ্ধাপরাধ সংগঠিত করেও কোনো বিচারের মুখোমুখি না হয়ে এ মুহূর্তে তিনি ভারতের আথিতেয়তা গ্রহণ করছেন।”

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *