কক্সবাজারে পাল্টাপাল্টি ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২

কক্সবাজারে পাল্টাপাল্টি ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২

কক্সবাজারে পাল্টাপাল্টি ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজার পৌরসভার পাহাড়তলী ইসলামপুর এলাকায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ছুরিকাঘাতের ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২ জুন) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মো. হৃদয় (২৮) চকরিয়া উপজেলার দক্ষিণ মেধাকচ্ছপিয়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

আহতরা হলেন ইসলামপুরের বাবুলের ঘোনা এলাকার বাসিন্দা আশরাফ প্রকাশ আসিফ (২৮) এবং পাহাড়তলী ইসলামপুর মসজিদসংলগ্ন এলাকার বাসিন্দা আশরাফুল ইসলাম (২০)।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে হৃদয়, আশরাফ ও আশরাফুল আহত হন।

পরে আহতদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।