ইসরাইলের গোয়েন্দাগিরিতে আতঙ্কে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা!

ইসরাইলের গোয়েন্দাগিরিতে আতঙ্কে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা!

ইসরাইলের গোয়েন্দাগিরিতে আতঙ্কে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা!
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরাইলের গুপ্তচরবৃত্তি বা গোয়েন্দা তৎপরতা ঘিরে উদ্বিগ্ন হয়ে পড়েছে মার্কিন প্রতিরক্ষা সদরদফতর পেন্টাগন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরাইলি গুপ্তচরবৃত্তির হুমকি মূল্যায়নের মাত্রা ‘উচ্চ’ থেকে ‘সংকটজনক’ পর্যায়ে উন্নীত করেছে পেন্টাগনের গোয়েন্দা শাখা।

যুক্তরাষ্ট্রের দুজন বর্তমান ও একজন সাবেক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন বলে এনবিসি নিউজ ও দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে।

গত শুক্রবার (৫ জুন) এই বিষয়ে প্রথম তথ্য প্রকাশ করে এনবিসি নিউজ। পরদিন একই বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে দ্য নিউইয়র্ক টাইমস। উভয় সংবাদমাধ্যমই নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তা ও সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানায়, যুক্তরাষ্ট্র-ইসরাইলের ইরান যুদ্ধকে ঘিরে ইসরাইলের ক্রমবর্ধমান আগ্রাসী গোয়েন্দা তৎপরতা নিয়ে উদ্বেগ থেকেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রতিবেদনগুলোতে বলা হয়, পেন্টাগনের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি (ডিআইএ) আশঙ্কা করছে—হোয়াইট হাউসের অভ্যন্তরে যুদ্ধের ভবিষ্যৎ এবং সম্ভাব্য সমাপ্তি নিয়ে কী ধরনের আলোচনা চলছে, তা জানার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের ওপর নজরদারির চেষ্টা বাড়িয়েছে ইসরাইল। সেই আশঙ্কার ভিত্তিতেই সংস্থাটি ইসরাইলের গোয়েন্দা তৎপরতার ঝুঁকি মূল্যায়নের মাত্রা বাড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে প্রকাশ্য মতপার্থক্যও এই উদ্বেগের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে যে, মার্কিন গোয়েন্দারা শীর্ষ কর্মকর্তাদের ওপর আড়ি পাতার ইসরাইলি প্রচেষ্টার ওপর নজর রেখেছে। এই কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ট্রাম্পের শীর্ষ আলোচক স্টিভ উইটকফ, পেন্টাগনের শীর্ষ নীতি নির্ধারক কর্মকর্তা এলব্রিজ এ কোলবি এবং কোলবির অন্যতম প্রধান সহযোগী মাইকেল পি ডিমিনো চতুর্থ।

প্রতিবেদনে বলা হয়, ইসরাইল দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের ওপর গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছে। তবে ডিআইএর মূল্যায়নে দেখা গেছে, ২০২৪ সালের শেষ ভাগ থেকে এই তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। সে সময় যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন গাজায় ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধ নিয়ে দেশটির ওপর চাপ বাড়াতে শুরু করেছিল।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *