খাগড়াছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের তৎপরতার ঘটনায় মামলা

খাগড়াছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের তৎপরতার ঘটনায় মামলা

খাগড়াছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের তৎপরতার ঘটনায় মামলা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের তৎপরতা বাড়ছে। বুধবার পৃথক ঘটনায় খাগড়াছড়ি সদর ও গুইমারায় হামলা এবং ঝটিকা মিছিলের অভিযোগ উঠেছে।

গেল বুধবার খাগড়াছড়ি সদরের গুগড়াছড়ি বাজারে ঝটিকা মিছিলের ঘটনায় বৃহস্পতিবার খাগড়াছড়ি সদর থানায় মামলা হয়েছে।

পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে ঝটিকা মিছিলের ঘটনায় পুলিশ বাদি হয়ে ৩০ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে মামলা হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কায় কিসলু জানান, সন্ত্রাস বিরোধী আইনে ৩০ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, গত রাতে গুইমারার বড়পিলাক এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা চালায় স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহরাওয়ার্দী জানান, মারামারির খবর শুনেছি। তবে রাজনৈতিক ঘটনা কি না তা নিশ্চিত নয়, অভিযোগ পেলে বিস্তারিত জানা যাবে।

প্রসঙ্গত, খাগড়াছড়ি-রাঙ্গামাটি আঞ্চলিক সড়কের গুগড়াছড়ি বাজার এলাকায় গতকাল বিকেলে ঝটিকা মিছিল বের করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *