রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে দেখতে সিএমএইচে সেনাবাহিনী প্রধান

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে দেখতে সিএমএইচে সেনাবাহিনী প্রধান

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে দেখতে সিএমএইচে সেনাবাহিনী প্রধান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বিশিষ্ট সাংবাদিক ও রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) বিকেল ৩টার দিকে তিনি সিএমএইচের জরুরি বিভাগে যান।

পরে তাকে দেখতে যান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এসময় উপস্থিত ছিলেন সিএমএইচের কার্ডিওলজি বিভাগের প্রধান প্রফেসর বিগ্রেডিয়ার জেনারেল ডা: সাইয়েদা আলেয়া সুলতানা।

জানা গেছে, সেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় আনসারীর মৃদু হৃদরোগজনিত জটিলতার (মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্টের লক্ষণ) ইঙ্গিত পাওয়া যায়। এরপর চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন।

চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থার আরও বিস্তারিত মূল্যায়নের জন্য আগামীকাল সকালে সিটি এঞ্জিওগ্রাম (CT Angiogram) করা হবে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হবে।

এদিকে, বিষয়টি অবগত হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান তার ব্যক্তিগত সহকারী চিকিৎসক ডা. মনোয়ারুল কবির বিটুকে হাসপাতালে পাঠান। তিনি হাসপাতালে গিয়ে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

হাসপাতাল সূত্র জানিয়েছে, রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *