কুমিল্লার চৌদ্দগ্রামে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করল বিজিবি

কুমিল্লার চৌদ্দগ্রামে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করল বিজিবি

কুমিল্লার চৌদ্দগ্রামে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করল বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬৮ লাখ টাকা দামের ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি। বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবি ১০ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ।

বিজিবি সূত্র জানায়, বুধবার দিবাগত রাতে সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়।

জব্দকৃত শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ৬৮ লাখ টাকা। তবে এ ঘটনায় কোনো ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি ১০ কুমিল্লা ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। জব্দ শাড়িগুলো আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *