যশোরে বিজিবি কর্তৃক সাড়ে সাত কোটি টাকার স্বর্ণসহ দুই পাচারকারী আটক

যশোরে বিজিবি কর্তৃক সাড়ে সাত কোটি টাকার স্বর্ণসহ দুই পাচারকারী আটক

যশোরে বিজিবি কর্তৃক সাড়ে সাত কোটি টাকার স্বর্ণসহ দুই পাচারকারী আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

প্রায় সাত কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ, একটি প্রাইভেট কার, মোবাইল ফোন ও নগদ টাকাসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২০ জুন) দিনগত রাত ২টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ অভিযানিক টহল দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কে ব্যাটালিয়নের ১ নম্বর গেটের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় একটি প্রাইভেটকার তল্লাশি করে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, অভিযানের সময় একটি প্রাইভেট কার তল্লাশি করে তিন কেজি ৬৪১ গ্রাম ওজনের ৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের বাজারমূল্য সাত কোটি ১৩ লাখ ৪৫ হাজার ৩৯৫ টাকা।

এ সময় স্বর্ণ বহনের অভিযোগে খন্দকার মাহাবুবুল হক (৪৫) এবং মো. আনিস (৩৬) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়।

এছাড়া আটকদের কাছ থেকে আরও একটি প্রাইভেট কার, তিনটি মোবাইল ফোন এবং নগদ চার হাজার ৮১৫ টাকা জব্দ করা হয়। জব্দ প্রাইভেট কারের মূল্য ৫৪ লাখ ৫০ হাজার টাকা এবং মোবাইল ফোনগুলোর মূল্য ৩৬ হাজার টাকা বলে জানানো হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) কর্তৃক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে উদ্ধার হওয়া বারগুলো খাঁটি স্বর্ণ হিসেবে নিশ্চিত করা হয়েছে। উদ্ধার স্বর্ণ, প্রাইভেট কার, মোবাইল ফোন ও নগদ অর্থসহ জব্দ করা মালামালের মোট বাজারমূল্য সাত কোটি ৬৮ লাখ ৩৬ হাজার ২১০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, তারা ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বার সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা করেছিলেন।

এ ঘটনায় আসামি ও উদ্ধার করা স্বর্ণের বারসহ অন্যান্য আলামত যশোর কোতোয়ালি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি জানিয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *