চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চেক রিপাবলিক ও স্লোভাকিয়ায় সরকারি সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে সেনাবাহিনী প্রধান চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার প্রতিরক্ষা ও সামরিক খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। বৈঠকগুলোতে বাংলাদেশের সঙ্গে দুই দেশের বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণ, পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সফরের অংশ হিসেবে তিনি উভয় দেশের বিভিন্ন সামরিক প্রতিষ্ঠান এবং প্রতিরক্ষা শিল্প-স্থাপনা পরিদর্শন করেন। এসব পরিদর্শনের মাধ্যমে আধুনিক সামরিক প্রযুক্তি, প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো সম্পর্কে ধারণা লাভ করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আইএসপিআর জানায়, এই সফর বাংলাদেশ, চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং প্রতিরক্ষা সহযোগিতা আরও সুদৃঢ় করতে ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি সামরিক প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহযোগিতা এবং পেশাগত সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রেও এ সফর গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গত ২৮ জুন ২০২৬ সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গমন করেন। সফর শেষে শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে প্রত্যাবর্তন করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *