ফের রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা,সীমান্তে সতর্ক বিজিবি
![]()
নিউজ ডেস্ক
মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপে ক্ষমতাসীন সরকারি জান্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) লড়াই ফের চরম পর্যায়ে। আরাকান আর্মির বিভিন্ন অবস্থানকে লক্ষ্য করে জান্তা বাহিনী যুদ্ধবিমান থেকে অনবরত ও তীব্র বিমান হামলা চালিয়ে যাচ্ছে। বুধবার রাতভর মংডু সীমান্তে যুদ্ধবিমান থেকে ছিটকে আসা একের পর এক শক্তিশালী বোমার বিকট শব্দ এবং গোলাবর্ষণের তীব্র আওয়াজে কেঁপে উঠেছে বাংলাদেশের টেকনাফ ও উখিয়ার সীমান্ত এলাকাগুলো। ওপারে এই সংঘাত ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়ার পর নতুন করে বাংলাদেশে রোহিঙ্গাদের ঢোকার প্রবল আশঙ্কা দেখা দিয়েছে। উদ্ভুত এই পরিস্থিতি মোকাবিলায় এবং সীমান্ত সুরক্ষিত রাখতে নাফ নদীসহ পুরো সীমান্তজুড়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্টগার্ডের টহল তৎপরতা বহুগুণ জোরদার করা হয়েছে।মিয়ানমার করিডোর
বৃহস্পতিবার দুপুর থেকে শুরু করে বিকেল পর্যন্ত টেকনাফের শাহপরীর দ্বীপ, হ্নীলা, হোয়াইক্যং এবং নেটংপাড়া সীমান্ত এলাকাগুলোতে থমথমে ও পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে ষস্হানীয়রা জানান।
এ অবস্থার কারণে সীমান্তে স্থানীয় সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল অনেকটাই সীমিত হয়ে এসেছে। নাফ নদীতে নিয়োজিত স্থানীয় জেলেরা অত্যন্ত সতর্কতা ও ভয়ের সঙ্গে মাছ ধরার কাজ চালিয়ে যাচ্ছেন। সীমান্ত নিরাপত্তার খাতিরে পুরো এলাকাজুড়ে বিজিবি এবং কোস্টগার্ডের অতিরিক্ত সদস্য মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে।
সীমান্তবর্তী বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, রাখাইন রাজ্যের বর্তমান রাজধানী সিত্তে (আকিয়াব) এলাকা থেকে জান্তা বাহিনীর যুদ্ধবিমানগুলো আকাশে উড়ে আসছে। এরপর সেখান থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে অবস্থিত মংডু এলাকায় আরাকান আর্মির ঘাঁটিগুলো লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে আবার ঘাঁটিতে ফিরে যাচ্ছে। প্রতিটি হামলার সময় একসঙ্গে অন্তত পাঁচ থেকে ছয়টি অতি শক্তিশালী বোমা নিক্ষেপ করা হচ্ছে। এসব বোমা বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি যে নাফ নদীর এপারে বাংলাদেশের অভ্যন্তরে থাকা সাধারণ মানুষের ঘরবাড়ি পর্যন্ত তীব্রভাবে কেঁপে উঠছে।
বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, গত বুধবার রাত সোয়া ৯টার দিকে মংডু টাউনশিপে জান্তা বাহিনীর এই তীব্র বিমান হামলা শুরু হয়। রাত সোয়া ১১টা পর্যন্ত চলা টানা দুই ঘণ্টার এই অভিযানে দুটি যুদ্ধবিমান থেকে অন্তত ২৭ বার বোমাবর্ষণ ও হামলা চালানো হয়েছে। জান্তা বাহিনীর এই আক্রমণের মুখে আরাকান আর্মিও বসে থাকেনি, তারাও পাল্টা প্রতিরোধ গড়ে তুলে জবাব দিয়েছে। টেকনাফ সীমান্তের বাসিন্দারা ওপারে ঘটা এই যুদ্ধের আগুনের তীব্র ঝলকানি এবং বিকট বিস্ফোরণের শব্দ স্পষ্টভাবে দেখতে ও শুনতে পেয়েছেন।
এই বিষয়ে উখিয়া-৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রাতের বেলা রাখাইনের ভেতরে তীব্র বিমান হামলার বিকট শব্দ শোনা গেলেও বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত নতুন করে তেমন কোনো বড় ঘটনা ঘটেনি। সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবং কঠোর নজরদারির মধ্যে রাখা হয়েছে। ওপার থেকে কোনোভাবেই যেন নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটতে না পারে, সে জন্য নাফ নদীতে অতিরিক্ত টহল দল মোতায়েন করা হয়েছে। বৃহহস্পতিবার বিকেল পর্যন্ত বাংলাদেশের সীমান্তে কোনো গুলি এসে পড়ার বা কোনো ধরনের অনুপ্রবেশের ঘটনা ঘটেনি।মিয়ানমার করিডোর
স্হানীয়গের আশঙ্কা প্রকাশ ওপারের সংঘাত যদি সামনের দিনগুলোতে আরও বৃদ্ধি পায়, তবে বাস্তুচ্যুত রোহিঙ্গারা দলে দলে পুনরায় বাংলাদেশে প্রবেশের মরিয়া চেষ্টা চালাতে পারে।
উখিয়া এলাকার একটি রোহিঙ্গা আশ্রয়শিবিরের অন্যতম নেতা মো. জুবায়েরের দেওয়া তথ্য অনুযায়ী, মিয়ানমারে জান্তা বাহিনীর এই ভয়াবহ বিমান হামলায় অসংখ্য ঘরবাড়ি মাটির সঙ্গে মিশে গেছে এবং কয়েক হাজার রোহিঙ্গা নতুন করে বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। একই সময়ে আকাশপথের পাশাপাশি স্থলপথেও আরাকান আর্মির সঙ্গে আরও তিনটি রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর তুমুল সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। বহুমুখী এই সংঘর্ষের কারণে রাখাইনের সার্বিক পরিস্থিতি আরও বেশি জটিল ও অস্থিতিশীল হয়ে উঠছে। যুদ্ধ দীর্ঘস্থায়ী বা তীব্র হলে এই বিপুল সংখ্যক বাস্তুচ্যুত মানুষ কোনো উপায় না পেয়ে আশ্রয়ের খোঁজে বাংলাদেশের দিকে ধাবিত হতে পারে বলে তিনি বড় ধরণের আশঙ্কা প্রকাশ করেন।উখিয়া এনজিও
মিয়ানমারভিত্তিক বেশ কয়েকটি স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, গতকাল বুথিডং টাউনশিপের একটি মুসলিম অধ্যুষিত গ্রামে জান্তা বাহিনীর বিমান হামলায় ব্যাপক বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে এবং সেখানে অন্তত ১০টি বসতবাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগেও গত ১৭ এবং ২৪ জুন মংডু ও কিয়াউকতাও এলাকায় পৃথক দুটি বিমান হামলা চালিয়েছিল মিয়ানমার সেনাবাহিনী, যেখানে বেশ কিছু সাধারণ নাগরিক হতাহত হন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।