মহালছড়িতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন সরকারি উচ্চ বিদ্যালয়

মহালছড়িতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন সরকারি উচ্চ বিদ্যালয়

মহালছড়িতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন সরকারি উচ্চ বিদ্যালয়
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির মহালছড়িতে শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় মাইসছড়ি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়।

বুধবার (১১ নভেম্বর) ‘সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, মহালছড়ি আয়োজিত অনুষ্ঠানে সহযোগিতা করে দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, রাঙ্গামাটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. শাহজাহান পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শহীদুল ইসলাম বকুল, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি অতীশ চাকমা ও সাধারণ সম্পাদক সুকান্ত বড়ুয়া। এ ছাড়া মহালছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক পিপলু রাখাইন। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মহালছড়ি সরকারি কলেজের শিক্ষক একেএম আসাদুজ্জামান, কুজেন্দ্র মল্লিকা কলেজের একজন শিক্ষক এবং গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

প্রতিযোগিতায় মহালছড়ি উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিষ্ঠানগুলো হলো—মাইসছড়ি উচ্চ বিদ্যালয়, মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়, শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়, এপিবিএন স্কুল অ্যান্ড কলেজ, মহালছড়ি এবং মাইসছড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চূড়ান্ত পর্বে মাইসছড়ি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ ও দেশ গড়তে শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই সততা, নৈতিকতা ও দায়িত্ববোধের চর্চা গড়ে তুলতে হবে। শুধু আইন প্রয়োগের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব নয়; এ জন্য প্রয়োজন সামাজিক সচেতনতা এবং প্রত্যেকের ব্যক্তিগত জীবনে সততার অনুশীলন। তাঁরা বলেন, বিতর্ক প্রতিযোগিতার মতো আয়োজন শিক্ষার্থীদের যুক্তিবোধ, চিন্তাশক্তি ও নৈতিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রতিযোগিতা শেষে বিজয়ী দলসহ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *