অসহায় মমতাজের অপারেশনে সহায়তার হাত বাড়াল বিজিবির রাজনগর জোন

অসহায় মমতাজের অপারেশনে সহায়তার হাত বাড়াল বিজিবির রাজনগর জোন

অসহায় মমতাজের অপারেশনে সহায়তার হাত বাড়াল বিজিবির রাজনগর জোন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে জরায়ু টিউমারে আক্রান্ত এক অসহায় নারীর চিকিৎসায় আর্থিক সহায়তা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। রাঙামাটির লংগদুতে বিজিবির রাজনগর জোন (৩৭ বিজিবি) উদ্যোগে রোববার (১৯ জুলাই) মমতাজ বেগম নামে ওই নারীর হাতে চিকিৎসা ব্যয়ের জন্য নগদ অর্থ তুলে দেওয়া হয়।

বিজিবি সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জরায়ু টিউমারে ভুগছেন মমতাজ বেগম। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন হলেও চরম আর্থিক সংকটের কারণে তার পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হচ্ছিল না। বিষয়টি জানতে পেরে মানবিক বিবেচনায় সহায়তার উদ্যোগ নেয় রাজনগর জোন।

রাজনগর জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহনেওয়াজ তাসকিন চিকিৎসা ও অস্ত্রোপচারের ব্যয় নির্বাহের জন্য মমতাজ বেগমের হাতে নগদ ১০ হাজার টাকা তুলে দেন।

এ সময় তিনি বলেন, বিজিবি শুধু সীমান্ত রক্ষার দায়িত্বই পালন করে না, দেশের যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়াতেও প্রতিশ্রুতিবদ্ধ। স্থানীয় অসহায় মানুষের চিকিৎসা, শিক্ষা ও জীবনমান উন্নয়নে আমাদের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত মমতাজ বেগম ও তার পরিবারের সদস্যরা বিজিবির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, আর্থিক সংকটের কারণে চিকিৎসা নিয়ে অনিশ্চয়তায় ছিলেন। বিজিবির এই সহায়তা তাদের নতুন করে আশার আলো দেখিয়েছে।

স্থানীয় বাসিন্দারাও এ উদ্যোগের প্রশংসা করে বলেন, সীমান্ত পাহারার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিজিবি মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। তাদের মতে, এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের সঙ্গে বিজিবির আস্থা ও সম্প্রীতির সম্পর্ক আরও সুদৃঢ় করবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed