বান্দরবানের থানচিতে নৌকাডুবি, এক পর্যটক নিখোঁজ

বান্দরবানের থানচিতে নৌকাডুবি, এক পর্যটক নিখোঁজ

বান্দরবানের থানচিতে নৌকাডুবি, এক পর্যটক নিখোঁজ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বান্দরবানের থানচি উপজেলায় সাঙ্গু নদীতে নৌকাডুবির ঘটনায় এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রাজাপাথর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিখোঁজ পর্যটকের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্র ও প্রশাসন জানায়, ১৩ সদস্যের একটি পর্যটক দল মোটরসাইকেলে ডিম পাহাড়ের ২১ কিলোমিটার এলাকা হয়ে তিন্দুতে পৌঁছায়। পরে সেখান থেকে লাংলোক ঝরনা ভ্রমণের উদ্দেশ্যে একটি নৌকায় রওনা দেয়। পথে রাজাপাথর এলাকায় সাঙ্গু নদীর প্রবল স্রোতের মধ্যে নৌকাটি ডুবে যায়।

দুর্ঘটনার সময় নৌকায় থাকা অন্য পর্যটকেরা সাঁতরে কিংবা স্থানীয়দের সহায়তায় নিরাপদে তীরে উঠতে সক্ষম হন। তবে একজন পর্যটক নদীর স্রোতে নিখোঁজ হন।

খবর পেয়ে স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস এবং স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেল সাড়ে ৫টার দিকে রাজাপাথর এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটে। নিখোঁজ পর্যটককে উদ্ধারে স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সমন্বয়ে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *